ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৭:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৩০৪ বার পড়া হয়েছে

এলি কোহেন। ছবি: সংগৃহীত

বর্তমানে গাজার প্রায় ৭০ শতাংশ এলাকার ওপর ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত থাকলেও, ফিলিস্তিনি এই ভূখণ্ডটির ওপর ইসরাইলের পুরোপুরি বা শতভাগ নিয়ন্ত্রণ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসরাইলি জ্বালানিমন্ত্রী এলি কোহেন।
তিনি জোর দিয়ে বলেন, হামাসকে মাথাচাড়া দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না।

পাশাপাশি, গাজায় চলমান সামরিক অভিযান থামানো বা যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরনের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি বলেও তিনি স্পষ্ট করেন। যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের উদ্যোগে হামাসের নিরস্ত্রীকরণ এবং বন্দি বিনিময় সংক্রান্ত যে যুদ্ধবিরতির খসড়া আলোচনাধীন রয়েছে, তার তীব্র বিরোধিতা করে আসা ইসরাইলের কট্টর ও শীর্ষস্থানীয় নেতাদের দলে এলি কোহেন সর্বশেষ সংযোজন।

এর আগে ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইত্তামার বেন-গভিরও এই মার্কিন মধ্যস্থতাকৃত চুক্তির খসড়াকে সরাসরি ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছিলেন। বেন-গভীর এবং উগ্র জাতীয়তাবাদী মন্ত্রীরা গাজায় কোনো ধরনের ছাড় দেওয়ার বিরোধী এবং তারা হামাস সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। মূলত ইসরাইলি সরকারের ভেতরের এই কট্টরপন্থী মন্ত্রীরা মার্কিন উদ্যোগের বা যুদ্ধবিরতির যেকোনো সমঝোতার শক্ত বিরোধিত করে আসছেন, যা গাজায় দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইসরাইলি কৌশলকেই স্পষ্ট করে।

সূত্র: আল-জাজিরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের

আপডেট সময় : ০৭:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬