ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মধ্যপ্রাচ্যে যুদ্ধ সত্ত্বেও হজ করতে সৌদি গেছেন ১৫ লাখের বেশি বিদেশি

পবিত্র হজ পালনের বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবার সৌদি আরবে গেছেন ১৫ লাখের বেশি বিদেশি। যদিও মধ্যপ্রাচ্যে বর্তমানে যুদ্ধাবস্থা রয়েছে। তা সত্ত্বেও লাখ লাখ মানুষ সৌদিতে উপস্থিত হয়েছেন।

বার্তাসংস্থা এএফপি শনিবার (২৩ মে) জানিয়েছে, গত বছর যে সংখ্যক বিদেশি হজে গিয়েছিলেন এবারের সংখ্যা গত বছরের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস চলার সময় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর যৌথ হামলা চালায়। এ সময় ইরান পাল্টা হামলা হিসেবে সৌদিসহ অন্যান্য আরব দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

এতে করে পুরো মধ্যপ্রাচ্য কার্যক অচল হয়ে পড়ে। সেখানে চলাচল করা বিমানগুলোর হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়।

তবে এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি হওয়ার পর এয়ারলাইন্সগুলো সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনে তাদের ফ্লাইট দ্রুত সময়ের মধ্যে চালু করে।

বিমান চলাচলে নানান বিঘ্ন ঘটা সত্ত্বেও হাজার হাজার মানুষ সৌদিতে জড়ো হওয়া শুরু করেন।

সৌদির হজ পাসপোর্ট ফোর্সের কমান্ডার সালেহ আল-মুরাব্বা এক সংবাদ সম্মেলনে বলেছেন, “বিদেশ থেকে আসা হজযাত্রীর সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জনে পৌঁছেছে।

আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজ মাসে পবিত্র হজ পালন করা হয়। যেসব মুসলিমের আর্থিক সামর্থ্য রয়েছে তাদের হজ করা ফরজ।

সূত্র: এএফপি

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধ সত্ত্বেও হজ করতে সৌদি গেছেন ১৫ লাখের বেশি বিদেশি

আপডেট সময় : ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬