ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কমলা হ্যারিসই কি তাহলে মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন?

শেষমেশ তাহলে কমলা হ্যারিসকেই হয়তো যুক্তরাষ্ট্রের হাল ধরতে হবে। নির্বাচন পূর্ববর্তী জরিপ এমন তথ্যই দিচ্ছে। দেশটির ৪৭তম প্রেসিডেন্ট পদে এবার লড়বেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকী মাত্র চার দিন। এই মুহুর্তে জরিপে এগিয়ে আছেন ডেমোক্রেটপ্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ফাইভথার্টিএইট ওয়েবসাইটের জাতীয় জরিপে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১ দশমিক ৪ পয়েন্টে এগিয়ে তিনি। কমলা হ্যারিস ৪৮ দশমিক ১ ও ডোনাল্ড ট্রাম্প ৪৬ দশমিক ৭ পয়েন্ট জনসমর্থন পেয়েছেন।

এটি ৩০ অক্টোবর অর্থাৎ গতকালের হিসাব। গত পহেলা অক্টোবর এই দুই প্রার্থীর মধ্যে ব্যবধান আরও বেশি ছিল। ১ অক্টোবরের জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২ দশমিক ৬ পয়েন্ট এগিয়ে ছিলেন কমলা হ্যারিস। ট্রাম্প পেয়েছিলেন ৪৫ দশমিক ৯ শতাংশ এবং কমলা হ্যারিস পেয়েছিলেন ৪৮ দশমিক ৬ শতাংশ জনসমর্থন।

জরিপে দেখা গেছে, অক্টোবর মাসের শুরুতে কমলা হ্যারিসের জনসমর্থন ট্রাম্পের তুলনায় যতটা ছিল মাসের শেষের দিকে এসে সেটি কমেছে। আর মাত্র চার দিন বাকী নির্বাচনের। তবে এখনো এগিয়ে আছেন কমলা হ্যারিস।

ফাইভথার্টিএইট যুক্তরাষ্ট্রের একটি ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান। বিভিন্ন ইস্যু নিয়ে পোল করে থাকে প্রতিষ্ঠানটি। স্বচ্ছ ও নির্ভুল তথ্য নিয়েই সাধারণত এ পোল করা হয় বলে জানিয়েছে তারা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কমলা হ্যারিসই কি তাহলে মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন?

আপডেট সময় : ০৫:৩৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪