ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনভাবে অডিট করলে ৮০% ব্যাংক দেউলিয়া হয়ে যাবে: ড. মাহমুদুর রহমান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে
স্বাধীনভাবে অডিট করলে দেশের ৮০% ব্যাংক দেউলিয়া হয়ে যাবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।

তিনি বলেন, ‘শেখ হাসিনার আমলে দুর্নীতির জন্য মেগা প্রজেক্ট হয়েছে। ভারতকে খুশি করার জন্য পদ্মাসেতুতে রেললাইন করা হয়েছে।’

আজ বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলাপ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

ড. মাহমুদুর রহমান বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে গাজীপুরকে ধংস করে দেওয়া হয়েছে।’

বিগতে বছরগুলোতে শিক্ষকদের আদেশ দিয়ে বেশি বেশি জিপিএ দেখানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় আসন্ন বাজেটের টোটাল এমাউন্টের (মোট পরিমাণ) দিকে চোখ না দিয়ে লিকেজ বা দুর্নীতি কমানোর ক্ষেত্রে গুরুত্বারোপ করেন মাহমুদুর রহমান।

বৈঠকে বক্তারা দেশের অর্থনীতিতে চলমান উচ্চ মুদ্রাস্ফীতি, রিজার্ভ সংকট এবং ব্যাংকিং খাতের অস্থিরতা মোকাবিলায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

স্বাধীনভাবে অডিট করলে ৮০% ব্যাংক দেউলিয়া হয়ে যাবে: ড. মাহমুদুর রহমান

আপডেট সময় : ০৭:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬