ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও অবকাঠামোগত চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় জ্বালানি সংস্থাগুলোর সঙ্গে জ্বালানি সহযোগিতা সম্প্রসারণে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

বুধবার (১৩ মে) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, রাষ্ট্রদূত বাংলাদেশের জ্বালানি খাতে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা করতে শেভরনের প্রেসিডেন্ট হাভিয়ের লা রোজার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শেভরন বর্তমানে বাংলাদেশের প্রায় ৬০ শতাংশ প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে, যা সারাদেশে বাড়িঘর, শিল্প এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে বিদ্যুৎ সরবরাহে সহায়তা করে।

মার্কিন রাষ্ট্রদূত এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোসের সঙ্গেও যুক্তরাষ্ট্রের উদ্ভাবন এবং সম্প্রসারিত এলএনজি ও জ্বালানি অবকাঠামোর মাধ্যমে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর বিষয়ে আলোচনা করেন।

এই আলোচনার মূল লক্ষ্য হলো পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আরও পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ করা।

ক্রিস্টেনসেন সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে ২৫ বাংলাদেশি ব্যবসায়ী নেতার একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এদিকে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন এবং সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, বিভিন্ন কোম্পানি ও শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন।

বাজার প্রবেশাধিকার উন্নত করা, বিনিয়োগ বাধা অপসারণ এবং বাণিজ্যিক সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছে উভয় পক্ষ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত

আপডেট সময় : ১০:৫৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬