ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি বিমান ‘আশ্রয় দেওয়ার’ অভিযোগ অস্বীকার পাকিস্তানের

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় রাওয়ালপিন্ডির বাইরে অবস্থিত নূর খান বিমানঘাঁটিতে ইরানের সামরিক বিমান থাকার বিষয়ে প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোকে ‘বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত’ বলে আখ্যা দিয়েছে।

এর আগে, একটি মার্কিন সংবাদমাধ্যম দাবি করেছিল যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও ইসলামাবাদ নীরবে ইরানকে তাদের সামরিক বিমান পাকিস্তানের বিমানঘাঁটিতে রাখার অনুমতি দিয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, পাকিস্তান সম্ভবত মার্কিন হামলা থেকে ইরানি বিমানগুলোকে “সুরক্ষা” দিচ্ছে।

এক বিবৃতিতে ইসলামাবাদ বলেছে, ‘এ ধরনের অনুমানভিত্তিক বর্ণনা আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তির চলমান প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে হয়।’

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘বর্তমানে পাকিস্তানে অবস্থানরত ইরানি বিমানগুলো যুদ্ধবিরতির সময় এসেছে এবং সেগুলোর সঙ্গে কোনো সামরিক প্রস্তুতি বা সুরক্ষা ব্যবস্থার কোনো সম্পর্ক নেই।’

তারা আরও যোগ করে, ‘এ ধরনের দাবি সম্পূর্ণ অনুমাননির্ভর, বিভ্রান্তিকর এবং বাস্তব প্রেক্ষাপট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।’

সূত্র: আল-জাজিরা

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

ইরানি বিমান ‘আশ্রয় দেওয়ার’ অভিযোগ অস্বীকার পাকিস্তানের

আপডেট সময় : ১২:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬