ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখা তেহরানের জন্য কঠিন হয়ে পড়েছে: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে ‘পেছন থেকে ছুরিকাঘাতের’ মতো আচরণ করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানের প্রেসিডেন্সি।

ইরানের সরকারি বিবৃতিতে বলা হয়, পেজেশকিয়ান ম্যাক্রোঁকে জানান, ওয়াশিংটনের আচরণ কূটনীতির পথকে ‘হুমকি, চাপ ও নিষেধাজ্ঞার’ দিকে ঠেলে দিয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখা তেহরানের জন্য কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, ইরান দুই দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছিল। কিন্তু উভয় ক্ষেত্রেই আলোচনা চলাকালীন সময়ে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানো হয়েছে। ‘এ ধরনের আচরণ কার্যত পেছন থেকে ছুরিকাঘাতের শামিল,’ বলেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, কার্যকর কোনো আলোচনার জন্য প্রথমে যুদ্ধ বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ পুনরায় নেওয়া হবে না—এমন নিশ্চয়তা থাকতে হবে।

সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ইরান সামরিক পদক্ষেপ নিয়েছে—এমন অভিযোগও নাকচ করেন পেজেশকিয়ান।

তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী কোনো সামরিক অভিযান চালালে তা স্পষ্টভাবেই ঘোষণা করে।

হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা রক্ষায় ইরান ভূমিকা পালন করে আসছে। তবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে সেখানে স্থিতিশীলতা নষ্ট হয়েছে।

পেজেশকিয়ান বলেন, “হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে যেকোনো আলোচনা করতে হলে আগে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে।”

অন্যদিকে ইরানের বিবৃতিতে বলা হয়, ম্যাক্রোঁ যুদ্ধবিরতি কাঠামোর প্রতি প্যারিসের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং লেবাননে ইসরায়েলের হামলা যুদ্ধবিরতির লঙ্ঘনের শামিল।

ফরাসি প্রেসিডেন্ট আরও জানান, তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়াসহ সম্ভাব্য আলোচনা এগিয়ে নিতে ফ্রান্স সহযোগিতা করতে প্রস্তুত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখা তেহরানের জন্য কঠিন হয়ে পড়েছে: ইরানের প্রেসিডেন্ট

আপডেট সময় : ১১:০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬