ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতি বিনিয়োগে বড় বাধা: ফখরুল

সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতি বিনিয়োগে অন্যতম বড় বাধা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীতে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কম্পাস আয়োজিত এক সংলাপ শেষে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতির কারণে বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়ছেন। আমলাতান্ত্রিক জটিলতা দূর করে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য হওয়া উচিত।

রোহিঙ্গা ইস্যু সমাধানে সংলাপ চলছে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু এখনো দেশের জন্য বড় একটি সমস্যা। এ সংকট সমাধানে সরকার কাজ করছে। বিভিন্ন পর্যায়ে সংলাপ শুরু হয়েছে এবং সেই প্রক্রিয়ার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য সমাধানের দিকে এগোনোর চেষ্টা চলছে।

বিএনপি মহাসচিব বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের পর কিছু পরিবর্তন এলেও রাজনৈতিক স্থিতিশীলতাকে পুরোপুরি নিশ্চিত বলা যাবে না। তবে পরিস্থিতি তুলনামূলকভাবে ইতিবাচক দিকে যাচ্ছে।

জ্বালানি খাতে এখনো বড় সংকট রয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সংকট মোকাবিলায় সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

গ্যাস উত্তোলন বাড়াতে আগামী তিন মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন মির্জা ফখরুল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতি বিনিয়োগে বড় বাধা: ফখরুল

আপডেট সময় : ০৫:০১:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬