ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, গুলিবিদ্ধ ২

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৩৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর-১৪ নম্বর সেকশনের কচুক্ষেত এলাকায় গার্মেন্টসকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নারীসহ দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন— সেন্টেক্স ফ্যাশন লিমিটেডের সুইং অপারেটর আল আমিন হোসেন (১৭) ও ঝুমা আক্তার (১৫)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

সেনটেক্স ফ্যাশন নামে কারখানাটির কর্মচারীরা জানান, একই এলাকার মৌসুমী গার্মেন্টস কর্তৃপক্ষ গতরাতে হঠাৎ করে কারখানা বন্ধ করে দেয়। সেজন্য আজ সকালে সেটির কর্মচারীরা কারখানার সামনে অবস্থান নেন। এক পর্যায়ে আশপাশের সব কারখানাও ছুটি দিয়ে দেওয়া হয়। তখন সবাই একসঙ্গে রাস্তায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুড়লে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ আহত আলামিনের সহকর্মী মো. কবির হোসেন জানান, আল আমিনের বাড়ি খুলনায়। বর্তমানে মিরপুর-১৪, বিআরপি এলাকায় থাকে। সকালে তাদের কারখানা ছুটি ঘোষণা করলে সে বাসায় যাচ্ছিল। তখন সে পিঠে গুলিবিদ্ধ হয়।

আহত ঝুমার বড় বোন মর্জিনা বেগম জানান, সেনটেক্স ফ্যাশনে অপারেটর হিসেবে কাজ করে ঝুমা। সে ডান পায়ে গুলি লেগেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিবিদ্ধ আহত দুইজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, গুলিবিদ্ধ ২

আপডেট সময় : ০৮:৩৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪