ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

টিএসসিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে আজ শনিবার সকাল ৬টায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ সময় একটি মাইক্রোবাসসহ দুজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— ফারহান তানভীর নাসিফ (২০১৯-২০ সেশন, এফ রহমান হল) এবং মাইক্রোবাসচালক রুবেল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে ১০-১২ জনের একটি দল হঠাৎ করে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হাইএস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইএস গাড়ির চালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল মোবাইল টিম একটি গাড়ি ও একজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রক্টোরিয়াল টিম সর্বদা সচেষ্ট রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

টিএসসিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল, আটক ২

আপডেট সময় : ০১:১৮:০১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬