ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৬

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাতভর তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে সবথেকে বেশি ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদপুর থানা এলাকা থেকে। এছাড়া হাতিরঝিল থেকে ১০ জন, আদাবর থেকে ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ৬ জন, তেজগাঁও থানা থেকে ৪ জন এবং শেরেবাংলা নগর এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাই, মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৬

আপডেট সময় : ১০:৫০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬