ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে আবারও ইসলামাবাদে আসছে ইরানি প্রতিনিধিদল

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানের প্রতিনিধিদল শনিবার দিনভর উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ইসলামাবাদ ত্যাগ করে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসান নিয়ে ইরানের পক্ষ থেকে প্রস্তুত করা দাবির তালিকা পাকিস্তানের শীর্ষ নেতাদের কাছে হস্তান্তর করে ফিরে যায় তারা। তবে রোববার রাতে আবারও ইসলামাবাদে পৌঁছাবে প্রতিনিধিদের দল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ইসলামাবাদ সফরে যাওয়া এই প্রতিনিধিদল যুদ্ধ নিরসনের বিভিন্ন ইস্যু নিয়ে নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনার জন্য তেহরানে ফিরে গিয়েছিল। প্রয়োজনীয় পরামর্শ ও নতুন নির্দেশনা নিয়ে তারা আজ রাতে আবারও আরাগচির সঙ্গে যোগ দেবে।

বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধ বন্ধের প্রক্রিয়া নিয়ে ইসলামাবাদে আলোচনা চলছে। আরাগচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদলটি এ আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

রাতে আবারও ইসলামাবাদে আসছে ইরানি প্রতিনিধিদল

আপডেট সময় : ০১:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬