ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার এমপির মাধ্যমে ৫০০ কোটি টাকা অফার দেওয়া হয়েছিল: রিফাত রশিদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে
চব্বিশের জুলাই আন্দোলন থামিয়ে দিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের এমপি ৫০০ কোটি টাকা অফার দিয়েছিল বলে দাবি করেছেন সদ্য এনসিপিতে যোগ দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক সভাপতি রিফাত রশিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেন তিনি।

তিনি বলেন, ফ্যাসিবাদী আন্দোলনের সময় আমাদের বড় ভাইয়েরা যখন ডিবি অফিসে ছিল, তখন আন্দোলন থামিয়ে দিতে শেখ হাসিনার এমপির মাধ্যমে আমাদের প্রত্যেককে ৫০০ কোটি টাকা অফার দেওয়া হয়েছিল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহার করে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালাতে সরকার থেকে পাওয়া অনুদানের তথ্য গোপন করে অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কোনো একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের একটি অডিট ফার্মের মাধ্যমে ওই অর্থ খরচের বিষয়ে অডিট করা হয় এবং বাংলাদেশ ব্যাংক এটি গ্রহণ করে। তাই অসত্য অভিযোগ আনার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, আমাদের কাছে সম্পূর্ণ অর্থের হিসাব রয়েছে। ক্যাম্পেইনে খরচ করার পর আমরা বাংলাদেশ ব্যাংকের অডিট ফার্ম দিয়ে পুরো কার্যক্রমের অডিট পরিচালনা করেছি। পরবর্তীতে সেই অডিট আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছে উপস্থাপন করেছি এবং তারা সেটি গ্রহণ করেছে। এখানে অর্থ আত্মসাতের মতো কোনো বিষয় থাকলে বাংলাদেশ ব্যাংক এত দিন চুপ থাকত না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

হাসিনার এমপির মাধ্যমে ৫০০ কোটি টাকা অফার দেওয়া হয়েছিল: রিফাত রশিদ

আপডেট সময় : ১১:২৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬