ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় দুই ব্যক্তির লাশ উদ্ধার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকায় রাজউক ভবনের সামনের ফুটপাত ও কদমতলীর কুসুমবাগ মসজিদের সামনের ফুটপাত থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) রাত পৌনে ৮টা ও রাত ৮টার দিকে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, আমরা সন্ধ্যার দিকে খবর পেয়ে রাজউক ভবনের পাশে ফুটপাতের ওপর এক ব্যক্তিকে (৫৫) অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

অন্যদিকে, রাজধানীর কদমতলী থানার কুসুমবাগ মসজিদের পাশের সড়ক থেকে অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক(এসআই) মো. জাকির হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আশপাশের লোকদের জিজ্ঞাসাবাদে জানা যায় ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। নাম-পরিচয় এখনো জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

ঢাকায় দুই ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:৪১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬