ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে বিরোধীদলীয় নেতার ফেসবুক পোস্ট, দিলেন বার্তা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য অনেক অনেক দোয়া। জীবনের এই প্রথম অতি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় তোমাদের কাঙ্ক্ষিত সফলতা কামনা করি। আগামীর বাংলাদেশ তোমরাই গড়বে, ইনশাআল্লাহ।

জামায়াত আমির আরও লিখেছেন, আল্লাহ তা’আলা তোমাদেরকে পূর্ণ যোগ্যতাসহকারে তৈরি হওয়ার তাওফিক দান করুন। মহান আল্লাহ তোমাদেরকে সুস্থতার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করার তাওফিক দিন। আমিন।

এদিকে দেশজুড়ে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে। সারা দেশে মোট তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে ২০ মে পর্যন্ত।

সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। প্রথম দিন হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত নেওয়া হবে ব্যবহারিক পরীক্ষা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে বিরোধীদলীয় নেতার ফেসবুক পোস্ট, দিলেন বার্তা

আপডেট সময় : ০১:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬