ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সকালে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২০ এপ্রিল) নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন। বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরসূচিতে রোববার (১৯ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর ২০ এপ্রিলের কর্মসূচিতে বলা হয়েছে, সকাল সাড়ে ৯টায় তেজগাঁও বিমানবন্দরে উপস্থিতি ও বগুড়া জেলার পুলিশ লাইনস্ হেলিপ্যাডের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে যাত্রা করবেন। এরপর সকাল পৌনে ১০টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করবেন। এছাড়া জেলা আইনজীবী সমিতি ভবনের ফলকও উন্মোচন করবেন তিনি।

বেলা ১১টায় বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন। বেলা পৌনে ১২টায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানস্থলে উপস্থিতি ও ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম ও বাঘবাড়ী নশিপুরে অবস্থিত চৌকিরদহ খালে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দুপুর পৌনে ১টায় শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দুপুর আড়াইটায় পৈতৃক বাড়িতে উপস্থিত হবেন তিনি। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর বিকেল ৪টায় আলতাফুন্নেছা মাঠে বিএনপির জনসভায় যোগ দেবেন তিনি।

এছাড়া বিকেল পৌনে ৬টায় বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন করবেন।

এটি প্রধানমন্ত্রীর সরকারি সফর। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা তার সফরসঙ্গী হবেন বলে সূচিতে উল্লেখ করা হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সকালে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:৩৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬