ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আলোচনায় ব্রেকথ্রু না আসলে কয়েকদিনের মধ্যে ফের যুদ্ধ শুরু হবে

ইরান নতুন করে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় এবং দেশটির সঙ্গে আলোচনার বিষয়ে কথা বলতে নিজের মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার সকালে হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ বৈঠকে মিলিত হন তিনি। আর মাত্র তিনদিন পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে। কিন্তু এখনো দেশটির সঙ্গে নতুন কোনো আলোচনার তারিখ ঠিক করতে পারেনি যুক্তরাষ্ট্র। এমন সময় মন্ত্রীদের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ।

সংবাদমাধ্যম এক্সিওসকে এক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যদি কয়েকদিনের মধ্যে আলোচনায় কোনো ব্রেকথ্রু না আসে তাহলে যুদ্ধ নতুন করে শুরু হবে।

সিচুয়েশন রুমে ট্রাম্পের করা বৈঠকে উপস্থিত ছিলেন ভা্ইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স— যিনি ইরানিদের সঙ্গে সম্ভাব্য পরবর্তী আলোচনায় অংশ নেবেন। এছাড়া বৈঠকে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

ট্রাম্পের এ আলোচনায় আরও যোগ দিয়েছিলেন হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুসি উইলস, বিশেষ দূত স্টিভ উইটকোফ, গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক জন রেটলিফ এবং সেনাবাহিনীর প্রধান ড্যান কেইন।

এদিকে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় মধ্যস্থতা করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। তিনি সরাসরি ইরানে গিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

এক্সিওস জানিয়েছে, পাক সেনাপ্রধান অসিম মুনির ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে অন্তত একবার সরাসরি কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: এক্সিওস

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলোচনায় ব্রেকথ্রু না আসলে কয়েকদিনের মধ্যে ফের যুদ্ধ শুরু হবে

আপডেট সময় : ০১:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬