ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে রিটের শুনানি সোমবার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে
দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় স্কুল বন্ধ রেখে অনলাইনে ক্লাস পরিচালনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

আজ রোববার (১৯ এপ্রিল) রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীস রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত এ দিন ধার্য করেন।

এর আগে, দেশে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। একই সঙ্গে হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে। গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

তবে অবকাশকালীন সময়ে হাইকোর্টের দুটি বেঞ্চ রিটটি শুনতে অপারগতা প্রকাশ করে।

রিটে উল্লেখ করা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার সরবরাহ বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি—এসবই সংবিধানের লঙ্ঘন।

এছাড়া হামের টিকা সংগ্রহে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পৃথক একটি তদন্তের আবেদনও করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে রিটের শুনানি সোমবার

আপডেট সময় : ১২:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬