ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘বিদ্যুতের দাম বাড়ালে নিত্যপণ্যের বাজারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

বাজারে নিত্যপণ্যের দামে ইতোমধ্যেই উত্তাপ মাত্রা ছাড়িয়েছে। এর মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলে নিত্যপণ্যের বাজারে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়ানো হলে এর সরাসরি প্রভাব পড়বে নিত্যপণ্যের বাজারে। এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। জনগণের স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক ইস্যু হলেও দেশের কূটনৈতিক দুর্বলতা, জ্বালানি খাতে অদক্ষতা এবং পরিকল্পনার ঘাটতিও বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। সাম্প্রতিক সময়ে ইরান পাঁচটি জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালী পারাপারের অনুমোদন দিলেও আমলাদের ব্যর্থতার কারণে চারটি জাহাজের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের অদক্ষতা ও ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো উচিত নয় বলেও মন্তব্য করেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশে আর্থিক সংকট দেখা দিলেই তার বোঝা জনগণের ওপর চাপানোর প্রবণতা দেখা যায়। জনগণকে ব্যয় সংকোচনে বাধ্য করা হলেও সরকারের নিজস্ব ব্যয় সংকোচনে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগে সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে, অপচয় বন্ধ করতে হবে এবং কূটনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। এরপর বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে চিন্তা করা যেতে পারে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের দাম বাড়ালে নিত্যপণ্যের বাজারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে’

আপডেট সময় : ০৬:৪৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬