ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘আ.লীগের মতো একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে বিএনপি’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

বিএনপি তাদের বর্তমান কর্মকাণ্ডের মাধ্যমে দেশে আওয়ামী লীগের মতো একদলীয় ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ জামায়াতে ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের। 

তিনি বলেন, ‘দলটি (বিএনপি) নিজেদের ঘোষিত নীতিমালা ও প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে একদলীয় শাসনের দিকে এগোচ্ছে।’

রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘১১ দলীয় ঐক্য’ আয়োজিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনের অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকের অভিযোগ, ‘বিএনপি শুরু থেকেই জনগণের সঙ্গে প্রতারণার রাজনীতি করেছে এবং এখন তারা আওয়ামী লীগের মতো একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সংবিধান সংস্কারসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান থেকে সরে এসেছে এবং পূর্বঘোষিত প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক আচরণ করছে।’

আওয়ামী লীগের শাসনামল প্রসঙ্গে তিনি বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে দেশে সহিংস রাজনীতির যে ধারা শুরু হয়েছিল, তা দীর্ঘ সময় ধরে অব্যাহত ছিল।’ দেশের ইতিহাসে কোনো শাসক এভাবে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, ‘দলটি একদিকে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কৃতিত্ব দাবি করলেও বাস্তবতার সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ নয়।’

মুক্তিযুদ্ধের অবদান প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি কোনো একক ব্যক্তি বা দলের নয়, বরং সমগ্র জাতির অর্জন।’

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ৩১ দফা সংস্কারের কথা বললেও বাস্তবে তার বিপরীতমুখী পদক্ষেপ নিচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থায় অনির্বাচিত প্রতিনিধি না রাখার প্রতিশ্রুতি থাকলেও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।

সংসদ কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরে জামায়াত আমির বলেন, বর্তমান সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে জনমতের যথাযথ প্রতিফলন ঘটাচ্ছে না। গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

গুম, মানবাধিকার ও পুলিশ সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি। তার মতে, এসব বিষয়ে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ছে।

শহীদদের নিয়ে রাজনীতি করার সমালোচনা করে ডা. শফিক বলেন, শহীদরা কোনো নির্দিষ্ট দলের সম্পদ নয়, তারা পুরো জাতির গর্ব। শহীদদের সংখ্যা বা অবদান নিয়ে বিভাজনের চেষ্টা করা উচিত নয়।

আহত ও পঙ্গুত্ববরণকারী আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের ত্যাগ কখনোই শোধ করা সম্ভব নয়। ভবিষ্যতেও তাদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

বক্তব্যের শেষাংশে জামায়াত আমির বলেন, অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না। সংসদের ভেতরে কিংবা বাইরে—যেখানেই হোক, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে তাদের অবস্থান অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের নেতারা এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

‘আ.লীগের মতো একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে বিএনপি’

আপডেট সময় : ০৬:০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬