কোচিং সেন্টার প্রসঙ্গে তিনি বলেন, ‘ধীরে ধীরে কোচিং সেন্টার নির্ভরতা কমিয়ে আনা হবে। আইন করে নয়, বরং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা হবে।’
আগামী বছর থেকে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষায় শূন্য পাসের হার থাকবে, সেসব প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এমপি।
শনিবার দুপুরে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘নকলমুক্ত পরীক্ষা ও শিক্ষার মান ফিরিয়ে আনতে এ বছর যেসব প্রতিষ্ঠানে শূন্য পাসের হার থাকবে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে এমপিও বাতিল করা হবে না। তবে আগামী বছর থেকে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হবে। যেসব প্রতিষ্ঠানের আর্থিক সমস্যা রয়েছে, তাদের প্রয়োজন হলে সরকার সহায়তা দেবে। পাশাপাশি বিদ্যুৎ সমস্যার কারণে যেন রেকর্ডিং বন্ধ না হয়, সে জন্য আইপিএস ব্যবস্থাও রাখতে হবে।’
মন্ত্রী বলেন, ‘কোনো ধরনের প্রশ্নফাঁস বা অনিয়ম বরদাস্ত করা হবে না। পরীক্ষায় নকল ধরা পড়লে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে দায়ী করা হবে।’
চেতনায়২৪ ডেস্ক : 






































