ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি খরচ বাঁচাতে মালয়েশিয়ায় চালু হচ্ছে ‘ওয়ার্ক ফ্রম হোম’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক চাপ মোকাবিলায় চলতি মাসের ১৫ তারিখ থেকে মালয়েশিয়ার সব সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাসা থেকে কাজ করার নীতি চালুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত এই সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব মন্ত্রণালয়, সরকারি সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোতে এই ব্যবস্থা কার্যকর হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, মূলত ব্যয় সংকোচন এবং বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাব্য ঝুঁকি এড়াতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই বিশেষ কর্ম-পরিকল্পনা নেয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাতে এক সংক্ষিপ্ত ভাষণে আনোয়ার ইব্রাহিম জানান, এই উদ্যোগটি সরকারের পরিকল্পিত সাশ্রয়ী পদক্ষেপেরই একটি অংশ।
 
মিতব্যয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো প্রকার অপচয় বা সম্পদের প্রদর্শন কাম্য নয়। সাধারণ জনগণের ওপর যেন বাড়তি চাপ সৃষ্টি না হয়, সেজন্যই সরকার সরকারি ব্যয় কমিয়ে পরিস্থিতির সাথে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করছে। বিশেষ করে কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষের কষ্টের কথা মাথায় রেখে বিত্তবানদেরও মিতব্যয়ী হওয়ার এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। 
 
বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে জ্বালানি তেলের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
 
প্রধানমন্ত্রী জানান, ‘বুদি মাদানি ৯৫’ প্রকল্পের আওতায় তেলের কোটা সাময়িকভাবে বাড়িয়ে মাসিক ২০০ লিটার করা হয়েছে, যা বুধবার থেকেই কার্যকর হচ্ছে। পাশাপাশি সাবাহ, সারাওয়াক ও লাবুয়ানে ভর্তুকিযুক্ত ডিজেল রিফুয়েলিং সুবিধা চালুর মাধ্যমে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপের প্রভাব কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এই নীতিমালার বিস্তারিত বাস্তবায়ন প্রক্রিয়া শিগগিরই সংশ্লিষ্ট দফতরগুলোর মাধ্যমে জানানো হবে বলে তিনি নিশ্চিত করেন।
 
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার ফলে বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাকে কেন্দ্র করেই মূলত মালয়েশিয়া এই কৌশলগত অবস্থান নিয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবন্তুতে ইরানের পাল্টা আঘাত এবং ক্রমবর্ধমান আঞ্চলিক সংঘাতের আশঙ্কায় জাতীয় সুরক্ষা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মালয়েশিয়া সরকার এই কঠোর মিতব্যয়িতা ও দূরবর্তী কর্মসংস্থান নীতি গ্রহণ করেছে। সংকটকালীন দেশের প্রতিটি নাগরিককে ধৈর্য ও সচেতনতার সাথে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান

জ্বালানি খরচ বাঁচাতে মালয়েশিয়ায় চালু হচ্ছে ‘ওয়ার্ক ফ্রম হোম’

আপডেট সময় : ০৫:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬