ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মতিঝিল বিভাগ।

‎বুধবার (১ এপ্রিল) ডিএমপি সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

‎গ্রেফতারকৃতরা হলেন- ইদ্রিস আলী, রুহুল আমিন, জহিরুল ইসলাম, ফিরোজ উদ্দিন, শাহজাহান ও রাশেদুল ইসলাম।

‎এ সময় তাদের কাছ থেকে অবৈধ সুইচ গিয়ার ৩৫টি, বিভিন্ন ধরনের চাকু ১৩টি, চাইনিজ কুড়াল তিনটি, চাইনিজ হাতুড়ি তিনটি, শট গান পাঁচটি ও পাঞ্জা পাঁচটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৭টার পর বায়তুল মোকাররম এলাকায় অস্থায়ী হার্ডওয়্যারের দোকানে মতিঝিল বিভাগের পুলিশ সদস্যরা অভিযান করে ছয়জনকে গ্রেফতার করে।

‎এরপর বুধবার (১ এপ্রিল) সকালে তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

রাজধানীতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

আপডেট সময় : ০৬:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬