ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা দম্পতিসহ নিহত ৮

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় দম্পতিসহ অন্তত আটজন নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তঃসত্ত্বা এক নারীও ছিলেন।

বুধবার (১ এপ্রিল) লেবাননের দক্ষিণ জেলা নাবাতিয়ের জেবচিত ও কাফরা শহরে এই হামলা চালানো হয় বলে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে।

খবরে বলা হয়েছে, জেবচিত শহরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন অন্তঃসত্ত্বা ওই নারী ও তার স্বামী। এ ছাড়া নাবাতিয়ের পার্শ্ববর্তী কাফরা শহরে চালানো পৃথক এক বিমান হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত এক ঘণ্টার মধ্যে দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে চালানো ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এসব হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তারা জানিয়েছে, হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুগুলো লক্ষ্য করেই তাদের অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা দম্পতিসহ নিহত ৮

আপডেট সময় : ১২:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬