ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের মাসিক ভাতার আওতায় আনা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের সম্মাননাও প্রদান করা হয়। সরকারের লক্ষ্য, পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনা।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হলে’ এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে খেলোয়াড়দের মধ্যে ‘ক্রীড়া কার্ড’ বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের মধ্যে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের এ ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেসব ক্রীড়াবিদ ভাতার আওতায় আসবেন, তাদের প্রতি চার মাস পর পর পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স বজায় রাখতে পারলে তারা এ সুবিধা অব্যাহত রাখতে পারবেন। আর পারফরম্যান্সে ঘাটতি দেখা দিলে তাঁরা তালিকা থেকে বাদ পড়বেন।

সবার জন্য সমান ভাতা নির্ধারণ করা হলেও এখনো এর পরিমাণ ঘোষণা করা হয়নি। এ ঘোষণা প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:৫৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬