ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি নির্বাচনের জন্য আজ প্রার্থী ঘোষণা করবে এনসিপি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। তাদের নাম ঘোষণা করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।

রোববার (২৯ মার্চ) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা করা হবে আজ। এ জন্য দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

আজ রাত ৯টায় এনসিপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন— এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সিটি নির্বাচনের জন্য আজ প্রার্থী ঘোষণা করবে এনসিপি

আপডেট সময় : ১১:০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬