ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রদূত হচ্ছেন ঊর্ধ্বতন ৩ সেনা কর্মকর্তা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

সেনাবাহিনীর তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে চলেছে সরকার। এ লক্ষ্যে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। 

রাষ্ট্রদূত হতে যাওয়া তিন সেনা কর্মকর্তা হলেন- মেজর জেনারেল মো. জাহাংগীর আলম, মেজর জেনারেল মো. নাসিম পারভেজ এবং লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।

বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

জারিকৃত প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) এই তিন কর্মকর্তাকে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

রাষ্ট্রদূত হচ্ছেন ঊর্ধ্বতন ৩ সেনা কর্মকর্তা

আপডেট সময় : ১০:৫৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬