ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

জাতির উদ্দেশে প্রথম ভিডিও বার্তায় যা বললেন ইরানি প্রেসিডেন্ট

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ২৫৮ বার পড়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে একটি ধারণকৃত ভিডিও বার্তায় উপস্থিত হয়েছেন বলে রোববার (১ মার্চ) সন্ধ্যায় জানিয়েছে বিবিসি।

তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন এবং জানান যে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ তাদের কাজ শুরু করেছে।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত শূন্যতা এড়াতে যে তিন সদস্যের অন্তর্বর্তী কমিটি দায়িত্ব নিয়েছে, পেজেশকিয়ান নিজেও তার সদস্য।

জানা গেছে, তিনি বিচার বিভাগের প্রধান মোহসেনি এজেহেই এবং আয়াতুল্লাহ আলিরেজা আরাফির সঙ্গে কাজ করছেন।পেজেশকিয়ান আরো বলেন, দেশের সশস্ত্র বাহিনী শত্রুদের ‘হতাশ’ করবে এবং তারা বর্তমানে ‘শত্রুর ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিচ্ছে’।

জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আধা ঘণ্টা আগে তিনি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সাম্প্রতিক হামলা ‘ইসলামী প্রজাতন্ত্রের সরকারের দায়িত্ব ও কর্তব্য পালনের দৃঢ় সংকল্পকে ব্যাহত করবে না।’তিনি আরো বলেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর ‘শোক’ মানুষের মনে ‘দীর্ঘ সময়’ ধরে থেকে যাবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতির উদ্দেশে প্রথম ভিডিও বার্তায় যা বললেন ইরানি প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৪:২৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬