ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় মারা গেলেন আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের জেলা কমিটির নেতা মো. জোয়াহেরুল ইসলাম (৭০)। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার দমদমে অবস্থিত ‘ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড’ নামে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

শুক্রবার রাতে লাশ হাসপাতালেই রাখা হবে। ভোরে তার লাশ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নিয়ে যাওয়া হবে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হলে বাংলাদেশে লাশ পাঠানো হতে পারে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর মো. জোয়াহেরুল ইসলাম ভারতে আসেন এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন।

পরবর্তীতে তার স্ত্রী মেডিকেল ভিসায় ভারতে যোগ দেন। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য। তবে সেই সময় থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। পেশায় তিনি একজন আইনজীবী ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

কলকাতায় মারা গেলেন আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুল

আপডেট সময় : ১১:৪১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬