ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

প্লট বরাদ্দে জালিয়াতি, রাজউকে দুদকের অভিযান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

প্লট বরাদ্দে জালিয়াতি, ঘুষ লেনদেন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ২ দিনব্যাপী এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুদক প্রধান কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুদক জানায়, অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন প্লটের রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়। সংগৃহীত নথিপত্র যাচাইয়ে দেখা যায়, রাজউক কর্তৃক নিকুঞ্জ-২, উত্তরা আবাসিক এলাকাসহ বেশ কিছু অভিজাত এলাকায় প্লট বরাদ্দ প্রক্রিয়ায় দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ গ্রহণের অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে।

এদিকে মাগুরায় ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ওষুধ, কেমিক্যাল ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে প্রায় ৫ কোটি টাকার দুর্নীতি এবং চিকিৎসাসেবা প্রদানে হয়রানিসহ নানাবিধ অনিয়মের অভিযোগে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরেজমিনে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলে ডাক্তার ও নার্সদের সেবা প্রদানের মান, সরবরাহকৃত ওষুধ, খাবারের মান পর্যবেক্ষণ করে হাসপাতালের সার্বিক সেবার অবস্থা জানার চেষ্টা করা হয়। এ সময় হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্টোর রুম, ওষুধ বিতরণ ব্যবস্থা ও রান্নাঘর পরিদর্শন করে টিম।

প্রাথমিক পর্যালোচনায় চিকিৎসাসেবা প্রদানের বিষয়ে কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। প্রাপ্ত অনিয়মসমূহ হাসপাতালের তত্ত্বাবধায়ককে অবহিত করে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করে দুদক। অভিযানকালে হাসপাতালের টেন্ডার সংশ্লিষ্ট সকল কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।

এছাড়া, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কালিবাড়ি খাল উপ-প্রকল্প পুনঃখননে ২০২৩-২৪ অর্থবছরের বরাদ্দকৃত টাকার ১০ শতাংশ কাজও না করে অর্থ আত্মসাতের অভিযোগে দুদক সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বর্ণিত খাল পরিদর্শন করে, স্থানীয় লোকজনের সাথে কথা বলে এবং রেকর্ডপত্র সংগ্রহ করে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্লট বরাদ্দে জালিয়াতি, রাজউকে দুদকের অভিযান

আপডেট সময় : ১১:২৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬