ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মাকসুদুর রহমান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাকসুদুর রহমান। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্ত মাকসুদুর রহমান মো. ফজলুর রহমানের পুত্র। তার স্থায়ী ঠিকানা ঢাকার শ্যামলী এলাকার রিং রোডস্থ পিসিকালচার হাউজিংয়ে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই নিয়োগটি জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) প্রদান করা হয়েছে। এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ যা নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে কার্যকর হবে-

মন্ত্রী জহির উদ্দিন স্বপন যতদিন এই পদে অধিষ্ঠিত থাকবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।

মন্ত্রী যদি মাকসুদুর রহমানকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করেন, শুধুমাত্র তখনই এই নিয়োগ বলবৎ থাকবে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান। এই আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মাকসুদুর রহমান

আপডেট সময় : ১১:১৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬