ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করেছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই সরে যাওয়ার খবর দিলেন ডিএমপি কমিশনার।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে অব্যাহতিপত্র স্বাক্ষর করে পুলিশ সদর দফতরে পাঠান তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল।

চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দুই বছরের জন্য চুক্তিতে এই পদে নিয়োগ দেওয়া হয়।

বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা সাজ্জাত আলী এর আগে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

পদত্যাগ করেছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

আপডেট সময় : ০২:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬