ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন খলিলুর রহমান, সফরসঙ্গী হুমায়ুন কবির

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও নিয়ন্ত্রণ জোরালো করার সাম্প্রতিক পদক্ষেপের প্রতিবাদে আয়োজিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি জরুরি বৈঠকে অংশ নিতে মন্ত্রীর এই সফর। বৃহস্পতিবার জেদ্দায় ওআইসি সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উন্মুক্ত কার্যনির্বাহী কমিটির এই বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য ফিলিস্তিনি ভূমি কেনা সহজ করতে বিতর্কিত আইন অনুমোদন করেছে ইসরায়েল। এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডে নিজেদের নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করতে চায় দেশটি। ইসরায়েলের এমন একতরফা ও আন্তর্জাতিক আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর অবস্থান সুসংহত করতেই ওআইসি এই জরুরি বৈঠক ডেকেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেখানে ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশের দীর্ঘদিনের অনড় ও নৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করবেন তিনি।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো আরও বলছে, দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বিদেশ সফর হওয়ায় এটি বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ ওআইসির মূল বৈঠকের পাশাপাশি জেদ্দায় অবস্থানকালে ড. খলিলুর রহমান সংস্থাটির সদস্যভুক্ত বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় সৌজন্য সাক্ষাতে মিলিত হতে পারেন।

আর এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন খলিলুর রহমান, সফরসঙ্গী হুমায়ুন কবির

আপডেট সময় : ১১:১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬