ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রুকের সেঞ্চুরিতে সবার আগে সেমিতে ইংল্যান্ড, ঝুলে থাকলো পাকিস্তানের আশা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

জিতলে সেমিফাইনাল প্রায় নিশ্চিতই হয়ে যাবে ইংল্যান্ডের, আর সেমির পথে টিকে থাকতে হলে পাকিস্তানের সামনেও জয়ের বিকল্প ছিল না। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করতে নেমে খুব বেশি একটা সুবিধা করতে পারেনি পাকিস্তান।

শাহিবজাদা ফারহানের ফিফটিতে কোনোমতে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। জবাব দিতে নেমে ইংলিশরাও ভালো শুরু করতে পারেনি বটে, তবে এক প্রান্ত আগলে রেখে জয়ের নায়ক বনে গেলেন হ্যারি ব্রুক। দারুণ এক সেঞ্চুরিতে পাকিস্তানকে বিপদে ফেলে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভালো শুরুর আভাস দিয়েও ব্যর্থ হন সাইম আইয়ুব। দলীয় ১৪ রানের মাথায় জোফরা আর্চারের বলে জ্যাকব বেথেলেও হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৭ বলে ৭ রান করা বাঁহাতি এই ওপেনার।

ইনিংসের চতুর্থ ওভারে সালমান আলী আগার উইকেট তুলে নেন লিয়াম ডসন। পাকিস্তানের স্কোর তখন ২ উইকেটে ২৭ রান। তৃতীয় উইকেট জুটিতে শাহিবজাদা ফারহানের সঙ্গে দলের হাল ধরেন বাবর আজম। ধীরগতির ব্যাটিংয়ে খুব বেশি দূর এগোতে পারেননি এই ব্যাটার। দলীয় ৭৩ রানের মাথায় জেমি ওভারটনের বলে বোল্ড হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ২৫ রান। 
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ব্রুকের সেঞ্চুরিতে সবার আগে সেমিতে ইংল্যান্ড, ঝুলে থাকলো পাকিস্তানের আশা

আপডেট সময় : ০৫:৪৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬