ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎রাজধানীতে বোরকা পরে এসে সমন্বয়ককে কুপিয়ে জখম

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে বোরকা পরে এসে মোহাম্মদপুর এলাকায় ইব্রাহীম নামের এক সমন্বয়ককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

‎রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ময়ূর ভিলার পাশের ঢালে চা দোকানে এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার সময় ময়ূর ভিলার ঢালের পাশে বোট ঘাট গলিতে চা দোকানে বসে ইব্রাহিম চা খাচ্ছিল। এ সময় বোরকা পরে কয়েকজন এসে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। তবে, হামলাকারীরা কারা তা চেনা যায়নি।

‎প্রত্যক্ষদর্শী ও মোহাম্মদপুর এলাকায় সামাজিক সংগঠক আরিফ আহমেদ জানান, আজ রাতের বেলা আমরা আল মদিনা টি স্টলে বসে চা খাচ্ছিলাম। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় চড়ে ৩-৪ জন দুর্বৃত্ত বোরকা পরে এসে দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে আতর্কিত হামলা করে। তখন ইব্রাহীমকে টার্গেট করে এতোপাতাড়ি কুপিয়ে তার এক হাতের কনুই প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। হামলা করে তারা দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। এরপর আমরা ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে তারা আমাদেরকে পঙ্গু হাসপাতালে পাঠায়। ইব্রাহিম গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

‎এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, এ ঘটনার পর আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে আমরা কাজ করছি। আশা করছি খুব শীঘ্রই তাদের গ্রেফতার করতে পারব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

‎রাজধানীতে বোরকা পরে এসে সমন্বয়ককে কুপিয়ে জখম

আপডেট সময় : ১০:৩৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬