ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রাজধানীর পান্থপথে বিএনপি নেতা গুলিবিদ্ধ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথ এলাকায় দূর্বৃত্তদের গুলিতে শফিকুল ইসলাম নামের এক বিএনপি নেতা আহত হয়েছেন। তিনি ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক এবং জুতা ব্যবসায়ী বলে জানা গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে বসুন্ধরা সিটি শপিংমলের বিপরীতে পাশে এ ঘটনা ঘটে। গুলিটি তার হাতে লেগেছে। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা শফিকুল ইসলামকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

তাকে হাসপাতালে নিয়ে আসা জুতার দোকানদার মনির হোসেন জানান, শফিকুর রহমান রাজনীতির পাশাপাশি বসুন্ধরা সিটি এলাকার ফুটপাতে জুতার দোকানের জুতা সাপ্লায়ার।

তিনি আরও জানান, কয়েকদিন ধরেই স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুর রহমানের কাছে চাঁদা দাবি করছিল। সেই চাঁদাবাজরাই আজকে ওই এলাকায় শফিকুর রহমানকে হাতেনাতে পেয়ে তার কাছে চাঁদা দাবি করে এবং তাদের ফোন কেন ধরে না; তা জানতে চায়। এক পর্যায়ে তারা শফিকুরকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে আহত শফিকুর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তিনি বাম হাতের তালুতে গুলিবিদ্ধ হয়েছেন। তবে সেটি বেরিয়ে গেছে বলে দাবি করেন তারা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শফিকুর রহমানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাম হাতের তালুতে জখম রয়েছে। ঘটনাটি কলাবাগান থানা পুলিশ তদন্ত করছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পান্থপথে বিএনপি নেতা গুলিবিদ্ধ

আপডেট সময় : ১০:৩৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬