ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদাবরে চাঁদার জন্য হামলা: কিশোর গ্যাং চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

রাজধানীর আদাবরে চাঁদার জন্য হামলার ঘটনায় কিশোর গ্যাং ও চাঁদাবাজ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একই পরিবারের তিন ভাই রয়েছে।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতভর আদাবরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

‎‎গ্রেফতারকৃতরা হলো- রোহান খাঁন রাসেল ওরফে কালা রাসেল, মারুফ, হাসান, রায়হান ও রোমান।

‎‎স্থানীয়রা জানান, আদাবরের আবির এমব্রয়ডারি ফ্যাক্টরির মধ্যে ধারালো সামুরাই, চাপাতি, ছুরি নিয়ে প্রবেশ করে কর্মচারীদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসময় কর্মচারীরা বাধা দিলে কারখানাটির কর্মচারী মো. তোফায়েলকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এছাড়া মামুন নামে আরও এক কর্মচারীকে কুপিয়ে আহত করে হামলাকারীরা।

‎‎এ ঘটনার পর রাত ১১টায় ব্যবসায়ীরা কিশোর গ্যাং ও চাঁদাবাজ চক্রের সদস্যদের গ্রেফতারের দাবিতে আদাবর থানা ঘেরাও করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে চাঁদাবাজ ও কিশোর গ্যাং চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।

‎‎এ বিষয়ে আদাবর থানার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুল মালেক বলেন, আমরা রাতভর অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছি। আইনানুগ ব্যবস্থা শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।‎

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

আদাবরে চাঁদার জন্য হামলা: কিশোর গ্যাং চক্রের ৫ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০১:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬