ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করাচিতে বিস্ফোরণে আবাসিক ভবন ধসে নিহত ১৬

  • আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের করাচি শহরে সোলজার বাজার এলাকায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে একটি আবাসিক ভবনের গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নারী ও শিশুসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে।

এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন। ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সোলজার বাজারের গুল রানা কলোনি এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। খবর দ্যা ডনের।

সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের পরিচালক ডা. মোহাম্মদ সাবির মেমন বলেছেন, ১৩টি মৃতদেহ এবং ১৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- গ্যাস পাইপলাইনে লিকের কারণে বিস্ফোরণটি ঘটেছে, যার ফলে ভবনের কিছু অংশ ধসে পড়েছে।

পুলিশ আরও জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশাল দল ঘটনাস্থলে পৌঁছে।

পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং নিরাপত্তা জোরদার করেছে, উদ্ধারকারী সংস্থাগুলি অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ঘটনার খবর নিয়েছেন এবং এক বিবৃতিতে প্রাণহানির ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের অবিলম্বে উদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের “সর্বোত্তম” চিকিৎসা সহায়তা প্রদানেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মুরাদ।

একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন এবং করাচি কমিশনারকে ঘটনার কারণ তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসানও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি উদ্ধার প্রচেষ্টার গতি ত্বরান্বিত করতে এবং আহত নাগরিকদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

করাচিতে বিস্ফোরণে আবাসিক ভবন ধসে নিহত ১৬

আপডেট সময় : ০২:২৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬