ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিভাগের অনুকূলে ১৩২ কোটি প্রেফারেন্স শেয়ার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ১৩২ কোটি ৪২ লাখ ৯৪ হাজার ৭৬৪টি অগ্রাধিকারমূলক (প্রেফারেন্স) শেয়ার ইস্যুর জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর সম্মতি পেয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের এসব শেয়ার বিদ্যুৎ বিভাগের অনুকূলে শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে ইস্যু করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি বিদ্যুৎ বিভাগের কাছ থেকে ১,৩২৪ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৬৪০ টাকা ‘ডিপোজিট ফর শেয়ার’ হিসেবে নিয়ে ব্যবসা করেছে, যা ৩০ জুন ২০২৪ পর্যন্ত জমা ছিল। এর আগে ২০২২-২৩ হিসাব বছর পর্যন্ত জমাকৃত ২,৫০৫ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৭৬০ টাকার বিপরীতে ২৫০ কোটি ৫৪ লাখ ৪ হাজার ৯৭৬টি প্রেফারেন্স শেয়ার ইস্যুরও সম্মতি পেয়েছিল পিজিসিবি।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫.২২ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১.৫৫ টাকা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪৮.৩৬ টাকা।

তবে সর্বশেষ কয়েকটি হিসাব বছরে কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করেনি। ২০২৪-২৫ হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৩০ টাকা এবং ২০২৩-২৪ হিসাব বছরে লোকসান ছিল ৫.০১ টাকা।

২০০৬ সালে তালিকাভুক্ত পিজিসিবির অনুমোদিত মূলধন ১৫ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯১৩ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা। মোট শেয়ারের ৫৮.৫০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বিদ্যুৎ বিভাগের অনুকূলে ১৩২ কোটি প্রেফারেন্স শেয়ার

আপডেট সময় : ০২:৫২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬