ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ঝাড়ু হাতে ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচির উদ্বোধন জামায়াত আমিরের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

রাজধানীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ক্লিন ঢাকা মহানগরী’ নামে একটি বিশেষ কর্মসূচির উদ্বোধন করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ছয়টায় রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ের মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় ঝাড়ু হাতে নিয়ে তিনি এ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ‘ক্লিন ঢাকা মহানগরী’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এ সময় বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বাজারসংলগ্ন এলাকা পরিষ্কার করা হবে।

বিশেষ এই কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। কর্মসূচিতে দলের সব স্তরের নেতাকর্মীসহ নগরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝাড়ু হাতে ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচির উদ্বোধন জামায়াত আমিরের

আপডেট সময় : ০২:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬