ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান, ফুলেল শুভেচ্ছা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যান। 

তখন ডা. শফিকুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, এহসানুল মাহবুব জুবায়ের, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান প্রমুখ।

এর আগে শনিবার বিএনপির দলীয় সূত্র জানায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান, ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ০৭:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬