ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩৩ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ আস-সুন্নাহ ফাউন্ডেশনের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

পবিত্র রমজান উপলক্ষে দেশের দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ বছর দেশের ৬৪ জেলার ৬২৭টি স্থানে ৩৩ হাজার ৩০০ পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রস্তুত করা হচ্ছে প্রায় ২৩৩ মেট্রিক টন খাদ্যসামগ্রী।

ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনী ছুটির মধ্যেও ইফতার প্যাকেজিংয়ের কাজ চলছে এবং আস-সুন্নাহ স্কিলের একদল শিক্ষার্থী এ কাজে অংশ নিচ্ছেন।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, প্রতিটি পরিবারের জন্য বরাদ্দকৃত প্যাকেজে থাকছে ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি। এ ছাড়া রমজানে আমল ও ইবাদতে সহায়তার লক্ষ্যে ‘মাহে রমজানের ২৭ আমল’ শীর্ষক একটি বইও উপহার হিসেবে দেওয়া হবে।

দেশের প্রান্তিক পর্যায়ের ৬২৭টি নির্ধারিত স্থানে এসব সামগ্রী শিগগিরই বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

প্রকল্পটিতে আর্থিক সহযোগিতার সুযোগ রয়েছে। আগ্রহীরা ফাউন্ডেশনের ওয়েবসাইট, নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (বিকাশ/নগদ) মাধ্যমে সহযোগিতা করতে পারবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

৩৩ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ আস-সুন্নাহ ফাউন্ডেশনের

আপডেট সময় : ০১:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬