ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে ফোন করে পাকিস্তান সফরের আমন্ত্রণ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের  (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

এ সময় তারেক রহমানকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, উষ্ণ ও আন্তরিক ফোনালাপে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করেন এ দুই নেতা।

পাকিস্তান-বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে তার অসাধারণ অবদান এবং দুই দেশের জনগণকে আরও কাছে নিয়ে আসার ক্ষেত্রে তার মুখ্য ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান তারা।

ফোনালাপে সফলভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে জাতির লালিত গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।’

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা স্মরণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী উভয় দেশের সার্বভৌম সমতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার এবং আঞ্চলিক শান্তি ও অগ্রগতিতে দুই দেশের নেতৃত্বের একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপি চেয়ারম্যানকে তার সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। আমন্ত্রণে সাড়া দিয়ে শাহবাজ শরিফকেও ঢাকা সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান। উভয় নেতা আগামী দিনগুলোকে দুই দেশের জনগণের কল্যাণে কাজ করতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে সম্মত হন।

এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের পূর্ণসমর্থন রয়েছে এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতেও আগ্রহী পাকিস্তান।

এছাড়াও ইতোমধ্যেই তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনা প্রেসিডেন্ট শি জিং পিং, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায়সহ বিশ্বে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

তারেক রহমানকে ফোন করে পাকিস্তান সফরের আমন্ত্রণ

আপডেট সময় : ০৮:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬