ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সংসদে শান্তিপূর্ণ বিরোধীদলের ভূমিকা রাখবে জামায়াত: ডা. শফিকুর রহমান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী জাতীয় সংসদে সতর্ক, নীতিবান ও শান্তিপূর্ণ বিরোধীদলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে জামায়াতের আমির লেখেন, ‘গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করা অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আপনারা অনেকেই সময়, শ্রম ও বিশ্বাস উৎসর্গ করেছেন। কেউ কেউ শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার প্রয়োগের কারণে ভয়ভীতি ও হয়রানির মুখোমুখি হয়েছেন। আপনাদের সাহস আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে।’

ডা. শফিকুর রহমান লেখেন, ‘আমি জানি, আপনাদের অনেকেই কষ্ট পাচ্ছেন এবং গভীরভাবে হতাশ। এটি স্বাভাবিক। যখন হৃদয় দিয়ে কোনো লক্ষ্যকে ধারণ করা হয়, তখন তার ফলাফলও গভীরভাবে অনুভূত হয়। তবে আমি স্পষ্টভাবে বলতে চাই—আপনাদের প্রচেষ্টা বৃথা যায়নি। ৭৭টি আসন নিয়ে আমরা সংসদে আমাদের উপস্থিতি প্রায় চারগুণ বাড়িয়েছি এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী জোট হিসেবে আত্মপ্রকাশ করেছি। এটা কোন বিপত্তি নয়, এটা একটা ভিত্তি।’

তিনি লেখেন, ‘ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে রাজনীতির ভাগ্য পরিবর্তনশীল। ২০০৮ সালে বিএনপি ৩০টি আসনে নেমে এসেছিল, কিন্তু দীর্ঘ ১৮ বছরের পথ পেরিয়ে ২০২৬ সালে আবার সরকার গঠন করেছে। গণতান্ত্রিক রাজনীতি দীর্ঘ পথের যাত্রা। আমাদের পথ স্পষ্ট—জনগণের আস্থা অর্জন করা, ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা এবং দায়িত্বশীলভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া।’

জামায়াত আমির আরও লেখেন, ‘যেকোনো প্রকৃত গণতান্ত্রিক অভিযাত্রায় নেতৃত্বের আসল পরীক্ষা কেবল প্রচারণায় নয়, বরং জনগণের রায়কে কীভাবে গ্রহণ করা হয়, তাতেও নিহিত। শুরু থেকেই আমরা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেছি। সেই অঙ্গীকার অটুট রয়েছে। আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের শাসনের প্রতি সম্মান জানাই।’

শফিকুর রহমান বলেন, ‘আমাদের আন্দোলন কখনোই একটি মাত্র নির্বাচনকে কেন্দ্র করে ছিল না। এটি গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিকের অধিকার রক্ষা করা এবং ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে পরিচালিত। আমরা সতর্ক, নীতিনিষ্ঠ ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করব—সরকারকে জবাবদিহির আওতায় রাখব এবং একই সঙ্গে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা রাখব। নীতিনিষ্ঠ ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি আমাদের অঙ্গীকার অটুট থাকবে।’

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে শান্তিপূর্ণ বিরোধীদলের ভূমিকা রাখবে জামায়াত: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ১২:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬