খেলাফতে রাশেদা বাংলাদেশের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে সংগঠনের আলোচনা সভা ও কমিটি গঠনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা-শান্তি-সংস্কার-মুক্তি এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছে ইসলামি সংগঠন খেলাফতে রাশেদা বাংলাদেশ।
কমিটিতে মুফতি আজহারুল ইসলাম আশ্রাফীকে চেয়ারম্যান, মাওলানা মীর্জা মোঃ ইয়াছিন আরাফাতকে মহাসচিব ও এ.এম জহিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এসময় বক্তারা বলেন, কোন একদিন এই বাংলাদেশে খেলাফতে রাশেদা একটি সুসংগঠিত সংগঠন হয়ে উঠবে। প্রত্যেকটি জেলা উপজেলায় খেলাফতে রাশেদা বাংলাদেশের কমিটি থাকবে। আমরা সেই লক্ষ ও উদ্দেশ্য নিয়েই আমাদের অগ্রযাত্রা চালিয়ে যাব।
সভায় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান, মাওলানা মাহমুদুল হক হাফেজ্জী, মুফতি জুনাইদ আয়ুবী, মুফতি রহমতুল্লাহ আরাবী, যুগ্ন মহাসচিব – মুফতি আরিফ বিল্লাহ আল হুমাইদি, মুফতি ইলিয়াস হোসাইন আরাবী, মাওলানা নাজমুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক – মুফতি মীর সিরাজুল ইসলাম, মুফতি হাবিবুর রহমান প্রমুখ।
নিজস্ব প্রতিনিধি 


































