ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ভোটের ফলাফল বিলম্ব হওয়ার যৌক্তিক কোনো কারণ নেই: ইসি সচিব

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা ও ফল প্রসঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ফলাফল বিলম্ব হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। ব্যালট পেপার গুনতে যতটুকু সময় লাগে, সেটাকে দেরি বলা যাবে না। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে একটি ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করেন ইসি সচিব। তিনি বলেন, কমিশন যা বোঝাতে চেয়েছে—তা লিখিতভাবে বোঝানো সম্ভব হয়নি। মোবাইল নিয়ে কিছু বিধিনিষেধ থাকবে। মোবাইল ফোন নিয়ে ভেতরে ভোটার, প্রার্থী এবং এজেন্টরাও যাবেন। তারা ছবিও তুলতে পারবেন, তবে কোনোভাবেই গোপন কক্ষের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করা বা ছবি তোলা যাবে না।

তিনি আরও বলেন, মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এসেছেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন ৬০ জন। তুরস্ক, মালয়েশিয়া, ফিলিপাইন ও জর্জিয়া থেকে সাংবাদিক ও পর্যবেক্ষকরা আসছেন। এছাড়া আল জাজিরা, রয়টার্স, ডয়চে ভেলে, এপি ও পাকিস্তান থেকে সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য আসছেন।

এছাড়াও সংস্থাভিত্তিক পর্যবেক্ষকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ২২৩ জন, কমনওয়েলথ থেকে ২৫ জন এবং আইআরআই থেকে ১২ জন প্রতিনিধি থাকছেন।

ভোট নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে ইসি সচিব বলেন, আগামীকাল সকাল থেকে প্রচার-প্রচারণা বন্ধ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা যেন বন্ধ থাকে। ডিজিটাল প্রচারণা মনিটরিং করা হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। মারাত্মক কোনো খবর আসেনি। দুটি প্রাণহানির ঘটনা দুঃখজনক। প্রাণহানির মতো ঘটনা নিন্দনীয়। মিছিল-মিটিংয়ে বক্তব্য, পাল্টা বক্তব্য নির্বাচনেরই অংশ। এখনও এসব বক্তব্য শালীনতার মধ্যেই আছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোটের ফলাফল বিলম্ব হওয়ার যৌক্তিক কোনো কারণ নেই: ইসি সচিব

আপডেট সময় : ০৮:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬