ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৭৮ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটা দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলছে, ‘ধানের শীষে ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে না।’ অথচ আমাদের হেফাজতে ইসলামের আমীর সাহেব বলেছেন, ‘জামায়াতে ইসলামকে ভোট দেওয়া হচ্ছে নাজায়েজ।’

তিনি আরও বলেন, তাদের (জামায়াত) সঙ্গে ছিল চরমোনাই পীর সাহেব। তিনি বলেছেন, ‘পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী।’ সুতরাং এই একটা দলকে ভোট দিয়ে আমরা তো আমাদের ঈমান নষ্ট করে ফেলবো।

ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, কোনো বিভ্রান্ত না হয়ে, দেশের উন্নয়নের জন্য, ১৯৭১ সালের স্বাধীনতাকে ধারণ করবার জন্য, ২৪-এর জুলাইয়ের যুদ্ধকে ধারণ করবার জন্য—আসুন আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করি এবং দেশে উন্নয়ন করি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক

জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৮:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬