ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানকে হারিয়ে আসর শুরু কিউইদের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নিউজিল্যান্ড। ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় কিউইরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের চিদামবরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও, প্রাথমিক ধাক্কা সামাল দেন গুলবাদিন নাইব ও সেদিকুল্লাহ আতাল। তৃতীয় উইকেটে তাদের জুটি থেকে আসে ৭৯ রান। সর্বোচ্চ ৬৩ রান আসে গুলবাদিনের ব্যাটে। এছাড়া ডারউইস রসুলি ২০, আজমতউল্লাহ ওমরজাই ১৪ ও মোহাম্মদ নবী ১০ রান করেন। শেষ পর্যন্ত ১৮২ রানে থামে আফগানরা।

জবাবে রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দ্বিতীয় ওভারেই দুই উইকেট হারায় তারা। আউট হওয়ার আগে ফিন অ্যালেন ১ ও রাচিন রবীন্দ্র শূন্য রানে আউট হন। তৃতীয় উইকেটে নামা গ্লেন ফিলিপসকে নিয়ে শুরু চাপ সামলে নেন ওপেনার টিম সেইফার্ট।

২৫ বলে ৪২ রান করেন ফিলিপস। ফিফটির দেখা পান সেইফার্ট। তার ইনিংস থামে ৬৫ রানে। ৪২ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চার ও তিনটি ছয়ে সাজানো। এছাড়া ২৮ রান আসে মার্ক চ্যাপম্যান।

শেষ পর্যন্ত মিচেল স্যান্টারের ব্যাটে ভর করে জয়ের বন্দরে নোঙর করে নিউজিল্যান্ড। আগামী মঙ্গলবার একই মাঠে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে কিউইরা। আফগানদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

আফগানিস্তানকে হারিয়ে আসর শুরু কিউইদের

আপডেট সময় : ০৭:১৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬