ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজার বোর্ড অব পিসে যোগ দিচ্ছে না ইতালি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

গাজার বোর্ড অব পিসে যোগ দিচ্ছে না ইতালি। সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) আল-জাজিরা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, বোর্ড অব পিস সনদের বেশ কিছু ধারা ইতালির সংবিধানের পরিপন্থি। তবে শান্তি প্রতিষ্ঠায় ইতালি যেকোনো উদ্যোগ নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ মিত্র হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিতে পারেনি রোম। ইতালি ছাড়াও বিতর্কিত বোর্ড অব পিসে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য অংশ নেয়নি ।

৬০টি দেশের মধ্যে এখন পর্যন্ত  ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়ে ‘বোর্ড অব পিস’-এ যোগ দিয়েছে ২৬টি রাষ্ট্র।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

গাজার বোর্ড অব পিসে যোগ দিচ্ছে না ইতালি

আপডেট সময় : ০৬:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬