ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রে ২৫,৭০০ বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে: প্রেস সচিব

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪৩ হাজার কেন্দ্রে ২৫ হাজার ৭০০ বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় নয় লক্ষ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, নির্বাচনে সারাদেশে এক লক্ষ আট হাজার ৮৮৫ জন সামরিক বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া, বিজিবি ৩৭ হাজার ৪৫৩ জন, তিন হাজারের বেশি কোস্টগার্ড সদস্য এবং পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৬ জন আনসার সদস্য রবিবার থেকে কাজ শুরু করবেন।

১১ ফেব্রুয়ারি সকাল থেকে এক লাখ ৫৭ হাজার পুলিশ সদস্য এবং র‍্যাবের নির্দিষ্ট সংখ্যক সদস্য সময় মতো ২৯৯টি আসনে নির্বাচনী দায়িত্ব পালন শুরু করবেন বলেও জানান তিনি।

এছাড়া পোস্টাল ভেটে চার লাখক্ষ ২২ হাজার ৯৬০ জনের ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছানোর কথাও জানান তিনি। দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে যারা ভোট দিয়েছেন তার ৯৪ শতাংশই পুরুষ ভোটার বলেও জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনে প্রায় চারশ জন বিদেশি পর্যবেক্ষক, প্রায় ৫০ হাজারের মতো দেশি পর্যবেক্ষক এবং ১২০ জনের মতো বিদেশি সাংবাদিক দায়িত্ব পালন করবেন।

নির্বাচন সুরক্ষা অ্যাপ পুরোপুরি চালু হয়েছে বলেও জানান প্রেস সচিব। বলেন, নির্বাচনী কর্মকর্তা এবং সুরক্ষা কর্মকর্তারা এই অ্যাপ ব্যবহার করবেন, যার মাধ্যমে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নজর রাখা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

ভোটকেন্দ্রে ২৫,৭০০ বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে: প্রেস সচিব

আপডেট সময় : ১১:০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬